ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬ চেঞ্জ নিউজঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় রায়হান খান (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রায়হান খান চাঁদপুরের বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে। SHARES জেলা/উপজেলা বিষয়: