নারায়ণগঞ্জ সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১:০০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করা হয়| শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে বালুর মাঠ এলাকায় রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আশরাফুল হক আশু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্ন নাগরিক সমস্যা এবং সমস্যার সমাধানের জন্য প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সুজন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্য নির্বাহী সদস্য  জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, এড. নয়নী রানী সাহা, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান।

আশরাফুল হক আশু বলেন, “সুজন বাংলাদেশের বিদ্যমান ধারা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমরা চাই দেশের প্রতিটি সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা হোক। আসন্ন জাতীয় নির্বাচনে যেন অবাধ ও সুষ্ঠু ভোট হয়, সে বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ও তৎপরতা থাকবে।”

সভাপতির বক্তব্যে ধীমান সাহা জুয়েল বলেন, “সুজন কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একটি নাগরিক সংগঠন। জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব উন্মুক্ত করার ক্ষেত্রেও সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের প্রার্থীদের জনগণের মুখোমুখি করে সুশাসনের প্রতিশ্রুতি নেবে সুজন।”

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য অংশগ্রহণ করেন প্রবীণ নাগরিকদের নিয়ে গঠিত সংগঠন ৫০ কফি হাউজ শেষ বেলার প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদকর্মী মোঃ শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী আনিসুর রহমান হীরা, সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি মোঃ আসাব উদ্দিন, মায়ের আঁচল সাহিত্য ও সামাজিক পরিষদের প্রতিষ্ঠাতা ও দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ সাগর প্রমুখ।

এ ছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, জিয়াউর রহমান, হারুনুর রশিদ ও মিজানুর রহমান সুমন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন| এর মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি, নগরীর যানজট সমস্যা, মাদকের সমস্যা, ফুটপাত দখল করে ব্যবসা, পরিবেশ দূষণসহ সরকারের বিভিন্ন দপ্তরে নাগরিকদের সেবা পেতে ভোগান্তির শিকার হওয়া ইত্যাদি নাগরিক সমস্যার সমাধান করতে সুজনের অগ্রনী ভূমিকা পালন করার বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা সভায় উপস্থিত সকলেই সুজন কর্তৃক প্রদত্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার নিমিত্তে লিখিতভাবে প্রত্যেকে তিনটি করে প্রস্তাবনা লিখে দেন|

আলোচনা সভার শেষে কেক কাটার মাধ্যমে সকলে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নারায়ণগঞ্জ জেলা সুজনের নেতৃবৃন্দ।