সম্পাদক মনির হোসেনের বড় ভাইয়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক  

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের বড় ভাই আলম হোসেন হানিফ (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ নভেম্বর)এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: মনির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম সুজনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলম হোসেন হানিফ (৫৩) শুক্রবার সকালে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন।  তিনি বেশ কিছু দিন যাবত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।

বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাপা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।